errorছবি: অ্যাথলেটিক

ওয়াশিংটন প্রতিদিন স্পোর্টস ডেস্ক:

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ইতিহাস গড়েছে স্পেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জয় নিশ্চিত করে ইউরোপের দলটি।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত কিছু সেভ স্পেনকে দীর্ঘ সময় আটকে রাখে। তবে অতিরিক্ত সময়ে স্পেনের চাপের মুখে শেষ পর্যন্ত ভাঙে আর্জেন্টিনার প্রতিরোধ।

ছবি: অ্যাথলেটিক

ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। সেই গোল আর শোধ করতে পারেনি আর্জেন্টিনা। ফলে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ফাইনালে স্পেন পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং বল দখল ও আক্রমণে নিজেদের আধিপত্য ধরে রাখে। অন্যদিকে আর্জেন্টিনা শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও সফল হয়নি।

এই জয়ের মাধ্যমে স্পেন তাদের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বারের মতো পুরুষ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল। ২০১০ সালের পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সম্মান অর্জন করল তারা অন্যদিকে, এটি লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রার সম্ভাব্য শেষ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। ফাইনালের পর আবেগঘন মুহূর্তে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *