ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মো. সেবুল মিয়া। পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি দেশ, জাতি এবং সবার কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করবেন বলে জানিয়েছেন।
নিজের ওমরাহ সফর উপলক্ষে এক বার্তায় মো. সেবুল মিয়া বলেন, মহান আল্লাহর নামে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের পথে রওনা হয়েছেন। এ সময় তিনি দেশ, জাতি ও সবার জন্য দোয়া করার পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন।
তার সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মদিনায় এবং ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মক্কায় অবস্থান করার কথা রয়েছে। ইনশাআল্লাহ, এ সময় তিনি পবিত্র স্থানগুলোতে ইবাদত-বন্দেগি ও দোয়া-মোনাজাতে সময় কাটাবেন।
পবিত্র ওমরাহ পালন শেষে তিনি সুস্থভাবে ফিরে আসতে পারেন—এ জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন মো. সেবুল মিয়া।
